Thursday, 3 December 2015

ফেসবুক অ্যাকাউন্ট খুলতে ন্যাশনাল আইডি বা জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক

পলক আরও বলেন, ‘স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড প্রকল্প চালু হলে ফেসবুকের কাছে ইমেইল আইডির সঙ্গে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য নতুন অপশন যোগ করার জন্য আমরা ফেসবুক কতৃপক্ষের কাছে চিঠি লিখব। স্মার্টকার্ডে ইলেকট্রনিক চিপ থাকবে। ম্যানুয়াল কার্ড এন্ট্রি গুলো বাদ দিয়ে সব জায়গায় ডিজিটাল কার্ডের ব্যবহার হবে। এক কার্ডে কীভাবে সব সুযোগ সুবিধা প্রদান করা যায়, তা নিয়ে আলোচনার লক্ষ্যে এবারের ফোরামের আয়োজন করা হয়েছে।১ ও ২ ডিসেম্বর রাজধানীর  সোনারগাঁও হোটেলে ১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫ অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী এ ফোরামে ১৫০ জন বিদেশি বিশেষজ্ঞ উপস্থিত থাকবে।

Tuesday, 1 December 2015

নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত

পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। মেয়র পদে ২৩৪ আসনে একক প্রার্থী দিয়েছে তারা। পাশাপাশি ২০ দলীয় জোটকে ছেড়ে দিয়েছে দুইটি।

মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র তুলে দেয়া হয়। বিএনপির প্রার্থীদের সঙ্গে জোট শরিক জাতীয় পার্টির একাংশের এক প্রার্থী নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে। বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজান প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন। পরে সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনে সব দলের প্রার্থীরাই সমান সুযোগ পাবে।

Monday, 30 November 2015

সোহম এবং মিমের ‘ব্ল্যাক’

প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করা ঢালিউডের বিদ্যা সিনহা মিম ও টালিগঞ্জের সোহম চক্রবর্তীর ছবি  এখনসিনেমার নাম রাখা হয়েছে ‘ব্ল্যাক’।এর আগে ‘রকেট’ নামেই শুটিং শুরু হলেও হঠাৎ করে ছবিটির নাম পাল্টে ‘ব্ল্যাক’ রাখা হয়েছে। তবেপ্রাথমিকভাবে
 ছবিটির নাম পাল্টানোহয়েছে। পরবর্তীতে বাংলাদেশে ছবিটির নাম পাল্টেরকেট রাখা হবে বলে জানা গেছে। দেখে নিন খুব শিঘ্রই মুক্তি পেতে যাওয়া এই ছবির কিছু স্থিরচিত্র।

কাপুরের মন জয় করতে শাড়ীতে সানি লিওন

মাস্তিজাদে’ ছবিতে সানি লিওন অভিনয় করছেন যমজ বোনের ভূমিকায়। একজনের নাম নাম লায়লা লেলে। সানি কেলে (তুষার কাপুর) তার সঙ্গে ঘর বাঁধতে চায়। কিন্তু সে বিয়ের মতো অঙ্গীকারে আবদ্ধ হতে চায় না। একসময় তার মন বদলায়। কিন্তু ততোক্ষণে দেরি হয়ে গেছে। কারণ সানি কেলে মেয়েটিকে এড়িয়ে যেতে শুরু করে। তাই তার মন জয় করতে আবেদনময়ী ভাবমূর্তি ফেলে শাড়ি বেছে নেয় লায়লা। তখনই ‘বেবি ডল’ গানে ঠোঁট মেলাবেন সানি লিওন।  গানের অভাবনীয় জনপ্রিয়তার কথা মাথায় রেখে সানি লিওনকে আবার এই গানে নাচানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক মিলাপ জাভেরি। ‘বেবি ডল’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মিট ব্রস অঞ্জন। তারাই নতুন আঙ্গিকে সাজাচ্ছেন এটি। গানটি গেয়েছেন কনিকা কাপুর। ‘রাগিনি এমএমএস ২’-এ গানটি ব্যবহার করা হয় আইটেম সং হিসেবে। কিন্তু ‘মাস্তিজাদে’র গল্পের টার্নিং পয়েন্টই হলো এটি। এই ছবি মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে।

নারী এমপি ও তার স্বামী নিহত,অর্ধনগ্ন লাশ উদ্ধার

রাশিয়ায় একটি বিস্ফোরণে দেশটির এক নারী সংসদ সদস্য ও তার স্বামী নিহত হয়েছেন। ওকসানা বোব্রোভস্কায়ার নামের ঐ সংসদ সদস্যের গাড়ি থেকে তার ও তার স্বামী নিকিতার অর্ধনগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ওকসানা তার টয়োটো আরএভি৪ গাড়িতে তার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার সময় গাড়িটিতে বিস্ফোরণ হয়। পুলিশের ধারণা, প্রতিহিংসা থেকে তার স্বামী নিকিতা এই বিস্ফোরণ ঘটিয়েছে। ৩০ বছর বয়সী ওকসানা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির সংসদ সদস্য ছিলেন। সাইবেরিয়ার বড় শহর নোভোসিভিরস্কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের সূত্র জানিয়েছে, ওকসানার স্বামী তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন। ওকসানার স্বামী নিকিতা রুশ সেনার একজন সাবেক স্পেশাল অফিসার। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।