পলক আরও বলেন, ‘স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড প্রকল্প চালু হলে ফেসবুকের কাছে ইমেইল আইডির সঙ্গে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য নতুন অপশন যোগ করার জন্য আমরা ফেসবুক কতৃপক্ষের কাছে চিঠি লিখব। স্মার্টকার্ডে ইলেকট্রনিক চিপ থাকবে। ম্যানুয়াল কার্ড এন্ট্রি গুলো বাদ দিয়ে সব জায়গায় ডিজিটাল কার্ডের ব্যবহার হবে। এক কার্ডে কীভাবে সব সুযোগ সুবিধা প্রদান করা যায়, তা নিয়ে আলোচনার লক্ষ্যে এবারের ফোরামের আয়োজন করা হয়েছে।১ ও ২ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে ১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর
ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫ অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী এ ফোরামে ১৫০ জন
বিদেশি বিশেষজ্ঞ উপস্থিত থাকবে।
Thursday, 3 December 2015
Tuesday, 1 December 2015
নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত
পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। মেয়র পদে ২৩৪ আসনে একক প্রার্থী দিয়েছে তারা। পাশাপাশি ২০ দলীয় জোটকে ছেড়ে দিয়েছে দুইটি।
মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র তুলে দেয়া হয়। বিএনপির প্রার্থীদের সঙ্গে জোট শরিক জাতীয় পার্টির একাংশের এক প্রার্থী নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে। বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজান প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন। পরে সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনে সব দলের প্রার্থীরাই সমান সুযোগ পাবে।

Subscribe to:
Comments (Atom)