Tuesday, 1 December 2015

নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত

পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। মেয়র পদে ২৩৪ আসনে একক প্রার্থী দিয়েছে তারা। পাশাপাশি ২০ দলীয় জোটকে ছেড়ে দিয়েছে দুইটি।

মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র তুলে দেয়া হয়। বিএনপির প্রার্থীদের সঙ্গে জোট শরিক জাতীয় পার্টির একাংশের এক প্রার্থী নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে। বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজান প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন। পরে সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনে সব দলের প্রার্থীরাই সমান সুযোগ পাবে।

No comments:

Post a Comment